অডিও শুনুন

জীবন বীমার ক্ষেত্রে কোন কোম্পানি থেকে আপনি পলিসি কিনবেন সেটা অনেকটাই নির্ভর করে সেই কোম্পানির ক্লেম  সেটলমেন্ট রেশিও(Claim Settlement Ratio)-র ওপর।  তাই পলিসি কেনার সময় প্রত্যেক ব্যক্তির সেই সংস্থার ক্লেম  সেটেলমেন্ট রেশিও দেখা দরকার । 

ইনসিওরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি বা  আই আর ডি এ আই সম্প্রতি 2020-2021 অর্থ বর্ষের জন্য তাদের অ্যানুয়াল রিপোর্ট পেশ করেছেন । 

সেখানে দেখা যাচ্ছে  ইন্ডিভিজুয়াল লাইফ ইন্সুরেন্স এর ক্ষেত্রে , ভারতে জীবন বীমার ক্ষেত্রে  মোট ক্লেম বা দাবীর সংখ্যা ছিল  11.01 লক্ষ এবং ভারতের সকল জীবন বীমা কোম্পানি মিলিয়ে এর মধ্যে 10. 26 লক্ষ ক্লেম পেমেন্ট করেছে যার   মোট আর্থিক পরিমাণ 26,422 কোটি টাকা এবং দাবি repudiated করেছে  মোট  9,527 গুলি যার অর্থ মূল্য 865  কোটি টাকা এবং দাবি প্রত্যাখ্যান করেছে  মোট 3032গুলি  ক্ষেত্রে যার অর্থ মূল্য 0.60 কোটি টাকা । বছরের শেষে মোট বকেয়া দাবী বা  পেন্ডিং ক্লেম এর সংখ্যা ছিল 3055 , যার অর্থমূল্য 623 কোটি টাকা । 

LIC-র ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল লাইফ ইন্সুরেন্স এর ক্লেম  সেটলমেন্ট রেসিও ,  31 শে মার্চ 2021 তারিখ অনুসারে 98.62 শতাংশ, যেটা তার বিগত বছরের তুলনায় যথেষ্ট ভালো , কারণ 31 মার্চ 2020 তারিখে এই ক্লেম সেটলমেন্ট রেসিও ছিল 96. 69 শতাংশ । এছাড়াও 2020-21 সালে repudiated/ প্রত্যাখ্যাত ক্লেম -এর শতকরা অংশভাগ  তার আগের বছরের তুলনায় কমে দাঁড়িয়েছে মাত্র 1%, যেটি  2019-20 অর্থবর্ষে  ছিল 1.09 শতাংশ । 

অন্যদিকে বেসরকারি জীবন বীমা কোম্পানী গুলির 2020- 21 সালে ক্লেম সেটেলমেন্ট রেসিও  97.02 শতাংশ, যেটা 2019-20 ছিল 97 . 18 শতাংশ।  এছাড়াও বেসরকারি বীমা কোম্পানী গুলির ক্ষেত্রেও 2020- 21 সালে repudiated ক্লেম  সংখ্যা কিছুটা কমে এই রেসিও  হয়েছে 2%,  যেটা তার আগের বছরে ছিল 2.5% । 

সামগ্রিকভাবে জীবনবীমা শিল্পে 2020-21 সালে ক্লেম সেটেলমেন্ট রেশিও 2019-20 বর্ষের  তুলনায় বেড়েছে ( 96.76  থেকে বেড়ে  98.39 শতাংশ হয়েছে)– IRDAI এর অ্যানুয়াল রিপোর্ট একথা জানিয়েছেন  । 

Individual death claims settlement by % of policies

InsurerTotal claims settledTotal claims repudiated
Max Life99.35%0.64%
Aegon99.25%0.75%
Bharti Axa99.05%0.95%
LIC98.62%0.69%
Pramerica Life98.61%1.24%
Exide Life98.54%0.22%
Kotak Mahindra98.5%1.14%
Reliance Nippon98.49%1.47%
Bajaj Allianz98.48%1.49%
PNB Met Life98.17%1.83%
Aditya Birla Sun Life98.04%1.79%
Tata AIA98.02%1.94%
Aviva98.01%1.99%
HDFC98.01%0.49%
ICICI Prudential97.9%1.95%
Sahara97.18%1.81%
Canara HSBC OBC97.1%1.58%
Edelweiss Tokio97.01%2.59%
India First96.81%2.68%
Star Union95.96%3.55%
Shriram95.12%3.72%
Aegas Federal95.07%2.11%
Future Generali94.86%4.49%
SBI Life93.09%3.8%

Source: IRDAI Annual Report 2020-21

Individual death claims settlement by % of benefit amount

InsurerTotal claims settledTotal claims repudiated
Aegon98.64%1.36%
Bharti Axa98.55%1.45%
Sahara97.47%2.27%
Pramerica Life97.01%2.28%
LIC95.76%1.45%
Kotak Mahindra95.47%2.21%
Max Life95.42%4.53%
Aviva95.24%4.76%
Reliance Nippon95.03%4.28%
PNB Met Life93.92%6.08%
Exide Life93.28%1.91%
Aditya Birla Sun Life93.15%6.08%
Star Union92.79%5.91%
Canara HSBC OBC92.61%3.91%
Bajaj Allianz91.97%7.2%
India First91.16%5.55%
ICICI Prudential89.20%10.32%
Edelweiss Tokio87.98%6.26%
Tata AIA87.57%11.63%
Future Generali86.24%8.89%
SBI Life86.22%6.41%
Aegas Federal83.63%8.73%
HDFC80.06%3.09%
Shriram77.48%15.14%

Source: IRDAI Annual Report 2020-21

Settlement of COVID-19 related death claim

IRDAI has advised all insurers to settle life insurance claims as soon as possible.

COVID19-এর জন্য চিকিৎসা ব্যয় রোগীদের জন্য বিশাল খরচ হয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে। তাই গত দুই বছরে বীমা কোম্পানির উপর নির্ভরতা বহুগুণ বেড়েছে। মহামারী এই সময় , দাবি নিষ্পত্তির অনুপাত অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে  । 

আরো জানুন 

How claims settlement ratio helps

What should be the ideal incurred claims ratio?

SOURCE: ECONOMIC TIMES 

সংকলন : জীবন প্রবাহ পত্রিকা

জীবন প্রবাহ পত্রিকার নতুন বাংলা ট্রেনিং ও LIC HELP বাংলা পুস্তক সম্পর্কে জানুন

CLICK HERE

Leave a comment