৫ লক্ষ টাকার ওপর LIC / জীবন বীমা প্রিমিয়ামের ওপর ট্যাক্স বিষয়ে  ব্যাখ্যা

Pallab Kumar Manna, writer and Trainer JEEVAN PRABAHA

পেশ করা ইউনিয়ন বাজেট ২০২৩ প্রস্তাবে বলা হয়েছে, কোনও ব্যক্তিকে জীবন বীমা পলিসির মেয়াদপূর্তির পরিমাণের উপর কর দিতে হবে, যদি মোট বার্ষিক প্রিমিয়াম ৫ লক্ষ টাকার বেশি হয়। কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ প্রস্তাব করেছেন, “২০২৩ সালের ১ এপ্রিল বা তার পরে জারি করা জীবন বীমা পলিসির (ULIP ব্যতীত) প্রিমিয়ামের পরিমাণ যদি ৫ লক্ষ টাকার বেশি হয়, তবে ৫ লক্ষ টাকা পর্যন্ত মোট প্রিমিয়ামযুক্ত পলিসিগুলি থেকে আয় ছাড় দেওয়া হবে”।

আপনি কি LIC এজেন্ট ?

31 শে মার্চ এর পর 5 লাখের ওপরে নতুন পলিসি বিক্রয় কঠিন হবে (নতুন ট্যাক্স নিয়মের জন্য) !
তাই আগামী 31 মার্চ পর্যন্ত সবচেয়ে বড়ো মাপের পলিসি কিনবে HNI গ্রহকগণ !


বিগ সাইজ বীমা পলিসি বিক্রয়ের মাস্টার হতে চান ?

বিগ সেল করার জন্য চাই বিশেষ টেকনিক, বিশেষ expertise, বিশেষ স্ট্র্যাটেজি , হাই ফোকাস ।

তাই কেবল বিগ সেলিং এর জন্য – মাস্টার কোর্স
জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার নিলে এল আপনার মাতৃভাষা বাংলায় — অনলাইন ট্রেনিং ক্লাস ও মার্কেটিং হেল্প – এর বিশেষ প্যাকেজ CLICK HERE

এটি বীমাকৃত ব্যক্তির মৃত্যুর পরে প্রাপ্ত পরিমাণে প্রদত্ত কর ছাড়কে প্রভাবিত করবে না। ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত জারি করা বীমা পলিসিতেও এর কোনও প্রভাব পড়বে না।

বর্তমানে, সমস্ত ধরণের জীবন বীমা পলিসির জন্য যদি প্রিমিয়াম 1 এপ্রিল 2012 পূর্বে নতুন পলিসি কেনার জন্য দেওয়া হয় , পলিসিগুলির জন্য বীমা পরিমাণের 10% অতিক্রম না করে এবং 1 এপ্রিল 2003 এবং 31 মার্চ 2012 এর মধ্যে জারি করা পলিসিগুলির জন্য প্রিমিয়াম বীমা পরিমাণের 20% অতিক্রম করে না, তাহলে মেয়াদপূর্তির অর্থ, যার মধ্যে ম্যাচুরিটি বেনিফিট এবং অর্জিত বোনাস অন্তর্ভুক্ত রয়েছে, এবং মৃত্যু বেনিফিট, সম্পূর্ণ ট্যাক্স – মুক্ত ।

বাজেট ঘোষণা ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত জারি করা বীমা পলিসিগুলিকে প্রভাবিত করবে না। এই নতুন নিয়ম  ULIP প্ল্যানগুলির ক্ষেত্রে প্রযোজ্য নয়, যার জন্য কর ছাড় দাবি করার জন্য ২০২১ সালে ২.৫ লক্ষ টাকার বার্ষিক প্রিমিয়াম সীমা চালু করা হয়েছিল।

নতুন নিয়মে এটার কি মানে?

সাধারণত, একটি লক্ষ্য অর্জনের জন্য পর্যাপ্ত তহবিল গঠন করতে একাধিক বীমা পলিসির  প্রয়োজন হবে, যেমন নিজের সন্তানদের শিক্ষা বা বিবাহ বা পেনশন ফান্ড গঠন ।  নতুন প্রিমিয়াম সীমার অর্থ হ’ল যদি গ্রাহকরা ১ লা এপ্রিল ২০২৩ বা তার পর একাধিক প্ল্যান কিনে থাকেন এবং LIC সহ সমস্ত জীবন বীমা সংস্থার কাছ থেকে এবং  এই সমস্ত পলিসির জন্য মোট প্রিমিয়াম 5 লক্ষ টাকার বেশি হয় তবে তারা পরিপক্কতার আয়ের উপর কর ছাড়ের যোগ্য হবেন না।

বেশিরভাগ বীমাসংস্থায় , প্রথাগত (এনডাওমেন্ট / মানি ব্যাক) প্ল্যানগুলির বিক্রয় হয়ে থেকে বেশিরভাগ অংশ, কিছু ক্ষেত্রে মোট প্রিমিয়ামের প্রায় 70% ।

সমস্ত জীবন বীমা পলিসির ক্ষেত্রে ৫ লক্ষ টাকার সীমা প্রযোজ্য, যদি তারা তাদের প্রাথমিক বীমাকারীর সাথে তাদের সীমা শেষ করে ফেলে, এটি কোনও ব্যক্তিকে অতিরিক্ত পলিসি কিনতে বাধা দিতে পারে।

অর্থাৎ সেক্ষেত্রে আমাদেরকে টার্ম প্ল্যান এবং ULIP প্ল্যান বিক্রয়ে জোর দিতে হবে ।

আপনার কি করা উচিৎ?

যেহেতু নতুন সীমাটি শুধুমাত্র 1 এপ্রিল 2023 এর পরে কেনা পলিসির জন্য প্রযোজ্য, তাই যারা ইতিমধ্যে এই জাতীয় পরিকল্পনা কিনছেন তারা প্রভাবিত হবেন  না। যারা আগামী বছরে এগুলি কেনার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য চলতি বছর 2022-23 সালে বড় টিকিট প্রিমিয়াম কেনাই  ভাল।

ULIP পলিসির জন্য কর-ছাড় দাবি করার জন্য আরও একটি বার্ষিক প্রিমিয়াম সীমা ২.৫ লক্ষ টাকা রয়েছে।

উদাহরণ :

1.           আপনি যদি ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে LIC থেকে (+ অন্যান্য জীবন বীমা সংস্থা থেকে মিলিয়ে  ) ১ বা ততোধিক এনডাউমেন্ট / মানিব্যাক প্ল্যান কিনে থাকেন , যেকোন পরিমাণ প্রিমিয়াম এর জন্য,  তবে নতুন নিয়মের কোনও প্রভাব পড়বে না। আপনি ম্যাচুরিটি  বেনিফিট এবং অর্জিত বোনাস পাবেন, এবং যদি বার্ষিকীকৃত  প্রিমিয়াম বীমা রাশির 10% অতিক্রম না করে,  তবে ম্যাচুরিটি বেনিফিট এবং অর্জিত বোনাস সম্পূর্ণ করমুক্ত  । ডেথ বেনিফিট (যদি প্রাপ্য হয় ) সর্বদা করমুক্ত । আপনি ওই সময়ে যদি ২.৫ লক্ষ পর্যন্ত প্রিমিয়াম সাইজের আরেকটি ULIP কিনে থাকেন তবে এর ম্যাচুরিটি বেনিফিটএবং ডেথ বেনিফিটগুলিও করমুক্ত।

2.           আপনি যদি ৩১ মার্চ ২০২৩ এর পর (১ লা এপ্রিল বা তারপর ) LIC থেকে (+ অন্যান্য জীবন বীমা সংস্থা থেকে মিলিয়ে  ) ১ বা ততোধিক এনডাউমেন্ট / মানিব্যাক প্ল্যান কিনে থাকেন, যেগুলির মোট প্রথম বর্ষ প্রিমিয়াম ৫ লাখ টাকার কম , তবে নতুন নিয়মের প্রভাব পড়বে না। আপনি ম্যাচুরিটি  বেনিফিট এবং অর্জিত বোনাস পাবেন, এবং যদি বার্ষিকীকৃত  প্রিমিয়াম বীমা রাশির 10% অতিক্রম না করে,  তবে ম্যাচুরিটি বেনিফিট এবং অর্জিত বোনাস সম্পূর্ণ করমুক্ত  । ডেথ বেনিফিট (যদি প্রাপ্য হয় ) সর্বদা করমুক্ত । আপনি ওই সময়ে যদি ২.৫ লক্ষ পর্যন্ত প্রিমিয়াম সাইজের আরেকটি ULIP কিনে থাকেন তবে এর ম্যাচুরিটি বেনিফিটএবং ডেথ বেনিফিটগুলিও করমুক্ত।

3.           আপনি যদি ৩১ মার্চ ২০২৩ এর পর (১ লা এপ্রিল বা তারপর ) LIC থেকে (+ অন্যান্য জীবন বীমা সংস্থা থেকে মিলিয়ে  ) ১ বা ততোধিক এনডাউমেন্ট / মানিব্যাক প্ল্যান কিনে থাকেন, যেগুলির মোট প্রথম বর্ষ প্রিমিয়াম ৫ লাখ টাকার  বেশি হয়  , তবে নতুন নিয়মের প্রভাব পড়বে। আপনি ম্যাচুরিটি  বেনিফিট এবং অর্জিত বোনাস পাবেন, সেই ম্যাচুরিটি বেনিফিট এবং অর্জিত বোনাস সম্পূর্ণ করমুক্ত  হবে না । ডেথ বেনিফিট (যদি প্রাপ্য হয় ) সর্বদা করমুক্ত । আপনি ওই সময়ে যদি ২.৫ লক্ষ পর্যন্ত প্রিমিয়াম সাইজের আরেকটি ULIP কিনে থাকেন তবে এর ম্যাচুরিটি বেনিফিটএবং ডেথ বেনিফিটগুলিও করমুক্ত।

[উদাহরণস্বরূপ: আপনি, ৩১ শে মার্চ ২০২৩ এর পরে (১ এপ্রিল ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত) যে কোনও জীবন বীমা সংস্থা থেকে ২ লক্ষ টাকার প্রিমিয়ামের  প্ল্যানের একটি প্ল্যান এবং আরো যে কোনও জীবন বীমা সংস্থা থেকে ২ লক্ষ টাকার প্রিমিয়ামের প্ল্যান কিনলেন , তারপর আবার আপনি (একই বীমা ধারক / একই PAN নম্বরে ) যে কোনও জীবন বীমা সংস্থা থেকে, ধরা গেল , ১.৫ লক্ষ টাকার প্রিমিয়াম নতুন প্ল্যান কিনলেন ।  তাহলে শেষ পলিসিটির  ম্যাচুরিটি  করযোগ্য হবে, অর্থাৎ ম্যাচুরিটি  বেনিফিট করযোগ্য হবে। আরো যদি কেবল একটি পলিসি কেনেন যেটির প্রিমিয়াম  ৫ লাখ টাকার বেশি , তাহলে  ম্যাচুরিটি  বেনিফিট অবশ্যই কর- যুক্ত। (taxable) হবে ।}

MISSION MEGA PREMIUM

Leave a comment