লেখক- পল্লব কুমার মান্না, প্রশিক্ষক এবং লেখক জীবন প্রবাহ পত্রিকা এবং জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার

Fly again

আমরা প্রায়শই মনের মধ্যে আকাঙ্ক্ষা তো রাখি কিন্তু তার তীব্রতা নেই ! আর এই কারনেই একটু একটু করে বয়স বাড়ছে নতুন বছর আসছে পুরাতন বছর চলে যাচ্ছে আর আমাদের মনের বাসনা গুলিকে দমিয়ে রাখার শিল্প বা আর্ট আমরা ভালোই রপ্ত করে ফেলেছি । ইতিমধ্যে মাথার চুলের জঙ্গলে সাদারা উঁকি মারতে শুরু করেছে ! 

তখন যখন আমরা মনের দরজা একটু ফাঁক করে দেখেই তখন অনেক কিছু করতে ইচ্ছা করে, খেতে ইচ্ছা করে, সফল কাউকে দেখে কখনো কখনো স্বপ্ন জাগে, তবুও নিজের ব্যর্থতাকে অজুহাতের মোড়কে বেঁধে অপরের কাছে তুলে ধরতে পারলেই তখনকার মত কাজ শেষ !

 এমন নয় যে কেউ রাস্তা দেখায় না , বলে দেয় না। অন্যের বলে দেওয়া পথে আমরা কিছুটা চলতে শুরু করি , প্রথমে একটা দুটো করে কাজ করি। ব্যর্থ হই, আবার মনকে শক্ত করি, আবার চলতে থাকি । কেন জানিনা কিছু সময় পর নিজেকে আবার আবিষ্কার করি –  বিপথে,  বেনিয়মে।

আপনি কি এই অবস্থার থেকে বেরিয়ে আসতে চাইছেন ? তাহলে নতুন করে শুরু করুন।  আপনি যেখানে আছেন সেখানে থেকেই শুরু করুন। যেমন আছে তেমন ভাবেই কাজ শুরু করুন । ভবিষ্যতেও সফল হবেন কি হবেন না এই দ্বিধা করে বর্তমানে যে সময় আপনি নষ্ট করছেন সেই সময়টুকুতেই কি অভাবনীয় সাফল্য লুকিয়ে রয়েছে সেটা আপনি জানতে পারবেন যখনই আবার প্রথম পদক্ষেপ ফেলবেন । আপনার মন তার সমস্ত ক্ষমতা গুলি কে আপনার কাজে সহায়তা করার জন্য পাঠিয়ে দেবে । যখন আপনি কাজ শুরু করবেন তখন আপনার ভিতরে নানান অজানা শক্তি আপনাকে চারিদিক থেকে সহায়তা করতে এগিয়ে আসবে। 

 সাফল্যের পথে দৌড়ানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হল লক্ষ্যের দিকে মুখ রেখে কেবল একটা পদক্ষেপ।  সেখানে সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে।

 এখন দেখা যাক কার আপনাকে সফল হতে দিচ্ছে না কোন কোন বিষয়।

 আপনি সফল হচ্ছেন না কারন 

১) জীবনের শৃঙ্খলার অভাব 

২)  একেবারে সুনির্দিষ্ট লক্ষ্য না থাকা 

৩) উপার্জনের জন্য নানান দিক থেকে নানান সম্ভাবনা উঁকি দেয়, সেগুলিকে অবজ্ঞা করা। 

৪) বড় কিছু করতে গেলে সম্ভাব্য যে ক্ষতি হতে পারে তার ঝুঁকি নিতে ভয় করা 

৫)  নিজের ক্ষমতার প্রতি বিশ্বাসের অভাব 

এই সমস্যাগুলিকে চিনে নিয়ে মিটিয়ে ফেলার জন্য যে গুলি করবেন

 ১) প্রতিদিন কাজের রুটিন তৈরি করুন এবং রুটিন মেনে প্রতিদিন কাজ করুন 

২) সুনির্দিষ্ট টার্গেট নিন এবং সেই টার্গেট সময়ের মধ্যে পূরণ করুন 

৩) বড়ো টার্গেট গুলিকে ছোট ছোট ভাগে বিভক্ত করুন 

৪) নিজের সময় এবং পাশে থাকা সম্ভাব্য মানব-সম্পদকে পূর্ণ ব্যবহার করুন 

৫)  ঝুঁকি নেওয়ার অভ্যাস গঠন করুন 

৬) নিজের বিশেষ এবং আনুষঙ্গিক ক্ষমতার ওপর বিশ্বাস রাখুন।

মনে রাখবেন এর সাথে আপনার সহায়ক হবে ৫ টি বিষয় –

জ্ঞান ও তার চর্চা

আপনার আত্মশক্তি / আত্ম প্রত্যয়

পজিটিভ অ্যাটিটিউড (ধনাত্মক দৃষ্টিভঙ্গি) 

অভ্যাস ( যা অসম্ভবকে সম্ভব করে দেবে) 

দক্ষতার প্রশিক্ষণ ( যা আপনাকে বিফল হতে দেবে না এবং আপনার কাজকে নিখুঁত করবে এবং আপনাকে অনন্য তৈরি করবে)

আজই পুনরায় শুরু করুন!

এগিয়ে চলুন !

শুভেচ্ছা সহ 

লেখক এবং প্রশিক্ষক পল্লব কুমার মান্না জীবন প্রবাহ পত্রিকা এবং জীবন প্রবাহ ট্রেনিং সেন্টার যোগাযোগ 9735869416

Leave a comment