পরিকল্পনার জন্য সর্বপ্রথম প্রয়োজন আত্মবিশ্লেষণ (Self Potentiality Analysis ) । এজেন্টকে বিশ্লেষণ শুরু করতে হবে, একবারে তার শৈশব ছাত্র জীবন থেকে তার নিজস্ব বুদ্ধিমত্তার পরিমাণ, বিশেষ প্রতিভা, মানসিক ও শারীরিক পরিশ্রম করার ক্ষমতা, সময়ানুবর্তিতা, সামাজিকতা, বন্ধুত্ব ও প্রতিপত্তি গড়ার ক্ষমতা, অপর মানুষের প্রতি অনুরাগ, বাকপটুতা, সম্যক জ্ঞানের পরিধি, জানার আগ্রহ, নতুন কিছু করার ক্ষমতা, দুঃসাধ্য সাধনে নিজস্ব জেদ, সৃজনশীলতা, উর্দ্ধতন ব্যক্তি বা সংস্থার প্রতি আনুগত্য এবং সর্বোপরি ‘নিষ্ঠা’ ইত্যাদি বিষয়ে। সাধনার প্রারম্ভে যখন ফলাফল সুদূর অদৃশ্য তখন দুর্গম পথে আমাদের শুষ্ক চিত্তের মৃত ভারকে যে সঠিক পথে বহন করে নিয়ে চলে সেটাই হল ‘নিষ্ঠা’।

 যাই হোক উপরোক্ত সকল গুণাবলী একাধারে একজন ব্যক্তির ভিতর থাকা প্রায় অসম্ভব। তাই জানতে হবে কোনগুলির অভাব আছে। এবং সেগুলি কিভাবে এবং কতটা পূরণ করা যাবে। এগুলি ছাড়াও নানান দুর্বলতা ও বদগুণ আমাদের চলার পথে প্রায়ই কাঁটা হয়ে দেখা দেয়। যেমন—কর্কশ আচরণ, উগ্র কন্ঠস্বর, বদরাগী মেজাজ, অতিরিক্ত অন্যমনস্কতা, প্রায়ই ভুলে যাওয়া, গুরুত্বপূর্ণ ব্যাপারে কম গুরুত্ব দেওয়া— লঘু ঘটনায় গুরুত্ব আরোপণ, মিথ্যা বলা, হীনমন্যতা, অকারণ চাতুরী, তর্ক করা, অযথা বাজে বকা, অপরের মতামত অবহেলা করা, অবাঞ্ছনীয় অনুরোধ বা অনুগ্রহ প্রার্থনা ইত্যাদি।

উপরোক্ত গুণাবলী ও ত্রুটিসমূহ বিচার বিশ্লেষণ (SWOT) করে নিজের ক্ষমতা, যোগ্যতা

ও দুর্বলতার জায়গাগুলি সম্বন্ধে ওয়াকিবহাল হয়ে কাজে নামতে হবে। কিন্তু লক্ষ্যমাত্রা (Target) স্থির করতে হবে অন্য চিন্তা মাথায় রেখে। সেই চিন্তাটি হল Need বা প্রয়োজনীয়তা (আর্থিক ও সামাজিক)।

SWOT অ্যানালাইসিস:

MDRT পরিকল্পনার পূর্বে আপনি নিজেকে বিশ্লেষণ করে দেখুন , আপনার শক্তি কোথায় লুকিয়ে রয়েছে, আপনার সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, আপনার সামনে বাধা কি কি এবং নিজের দুর্বলতা কি কি?

জীবন প্রবাহের কাউন্সিলর এর সাথে মুখোমুখি বসে আপনি নিজের SWOT করাতে চাইলে যোগদান করুন

9 সেপ্টেম্বর 2023 , শনিবার, ওয়ানডে অফলাইন ট্রেনিং সেশনে, শান্তিনিকেতন।

বিশদে জানতে এই লেখার ওপর ক্লিক করুন

Call. 9735869416

Leave a comment