
— পল্লব কুমার মান্না , লেখক ও প্রশিক্ষক , জীবন প্রবাহ
সাফল্যহীনতার কারণ বিক্রেতার নিজের মধ্যেই নিহিত থাকে। কিন্তু তিনি তা প্রায়ই ক্রেতার মধ্যে খুঁজে বেড়ান।
কোনো ব্যক্তির সাফল্যের সর্বোত্তম পূর্বাভাস হল এই যে তিনি তাঁর পেশাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মনে করেন।
স্বপ্নকে সত্যি করে তোলার শ্রেষ্ঠ উপায় হল জেগে ওঠা।
সমস্ত সাফল্যের গোপন কথা হল ধৈর্য। আর সব বিফলতার মূলে সবচেয়ে গোপন কারণটি হল অধৈর্য।
১) যারা এখনও নতুন বছরের পরিকল্পনা করেন নি. তাদের আর এক মুহুর্ত বিলম্ব না করে এখনই পরিকল্পনা করে ফেলতে হবে এবং এখনই কাজ শুরু করতে হবে।
২) আপনার নতুন বছরের পরিকল্পনায় আপনার বড়ো স্বপ্ন পূরণ যেমন MDRT বা COT বা TOT -এর মতো বড় কিছু সংকল্প করুন এবং তার জন্য আপনার কাজের ক্ষেত্রকে উর্বর করুন ।
২) বর্তমান বছরের ক্লাবমেম্বারশীপকে সুনিশ্চিত করার জন্য যাতে ২০২২ -২৩ সালের সংগৃহীত পলিসিগুলি বন্ধ না হয়ে যায় (অন্তত: FUP তারিখটা ১ লা অক্টোবর ২০২৩ তারিখ বা তার পরের তারিখে চলে আসে ) সে বিষয়ে কড়া নজরদারী রাখতে হবে।
Search out the right person
যখনই একটি নির্ভারিত সময়ের মধ্যে দ্রুত ব্যবসাবৃদ্ধি করতে হবে তখন এলোমেলোভাবে নয়, আপনাকে আরো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এগুতে হবে। এইসময় ‘এলোমোলো সাক্ষাৎকার, বা ‘Random Interview’ পদ্ধতি তেমন কার্যকরী হয় না। এর বদলে সঠিক ব্যক্তিকে খোঁজা এবং নির্দিষ্ট -নিশানাবন্ধ-সাক্ষাৎকার পদ্ধতি অত্যন্ত উপযোগী।। ঋতু, উৎসব, আবহাওয়া, পেশাগত বিভাগ, পূর্ব সাক্ষাৎকার, নিজস্ব অভিজ্ঞতা এবং সর্বোপরি চিন্তাপ্রসূত অনুমানের ভিত্তিতে প্রথমে সঠিক ব্যক্তি নির্বাচন করতে হবে।
Focus on what customers care about
ক্রেতার মনোভাব পর্যবেক্ষণ করে তার চাহিদা-মত জীবনবীমা পলিসিকে বাছাই করে তার মধ্যে বিভিন্ন সুবিধা ও রাইভারের সুযোগ এবং প্রয়োজনে। বিনিয়োগের ওপর প্রাপ্য লভ্যাংশ হিসাব করে পলিসি উপস্থাপনা করাকে customisation বলে। এ বিষয়ে স্মরণীয় যে, আপনার সতীর্থ বীমা এজেন্ট বন্ধুরা সকলেই ঘুরিয়ে ফিরিয়ে প্রায় একই ধরণের প্ল্যান বিক্রয় করেন। আপনার প্ল্যানগুলিকে নতুনভাবে (অবশ্যই মূল বিষয় পরিবর্তন না করে) উপস্থাপনা করুন এমন দৃষ্টিভঙ্গিতে যাতে করে আপনার উপস্থাপনা যেন সর্বোৎকৃষ্ট বা চমকপদ হয়। অর্থাৎ অপরের চেয়ে স্বতন্ত্র একটি দৃষ্টিভঙ্গি।
Develop a sense of excitement
আন্তরিক আগ্রহ ও উত্তেজনায় সৃষ্টি না হলে মানুষ কোনো কাজ শুরু করতে পারে না। আর শুরু করলেও তা হয় অত্যন্ত ধীরগতি। একজন দক্ষ সেলসম্যানের কাজ হল মানুষের মনের সমস্ত আবা ধারণাগুলিকে দুরীভূত করে জীবনে জীবনবীমার প্রয়োজনীয়তা প্রকট করে দেখানো এবং মানুষের মনে একটি উত্তেজনা সৃষ্টি করা। মনে রাবেন, সঠিক উত্তেজনা সৃষ্টি হলে, যতক্ষন পর্যন্ত না ঐ ব্যক্তি জীবনবীমা ক্রয় করছেন ততক্ষণ ঐ উত্তেজনা প্রশমিত হয় না।
Personalise your presentation
উপস্থাপনার গুণে কোনো সাধারণ বিষয়কে অসাধারণ মনে হয়। তেমনি আপনার সুন্দর উপস্থাপনার গুণে আপাত জীবনবীমাবিমুখ ব্যক্তিও জীবনবীমায় আগ্রহী হবেন। তার স্বপ্নগুলির ব্যাপারে আপনি আগ্রহী হয়ে উঠুন এবং সেই সকল স্বপ্নপূরণের ক্ষেত্রে জীবনবীমার প্রয়োজনীয়তা কতখানি সেটি তাকে আলোচনার মাধ্যমে পরিষ্কার করে দিন। তখন ব্যক্তি নিজেই আপনাকে তার বিভিন্ন প্রয়োজনীয়তার কথা বলবেন। এই সময়েই আপনি তার ব্যক্তিগত প্রয়োজন, আর্থিক ক্ষমতা ইত্যাদির নিরিখে এক বা একাধিক পলিসি বিক্রয় করতে সক্ষম হবেন।
MDRT making BANGLA Online Course [ see HERE)



Leave a comment