জীবন উৎসব
LIC Jeevan Utsav Plan No.871
COMPOSED BY: PALLAB KUMAR MANNA , WRITER AND TRAINER, JEEVAN PRABAHA

জীবন প্রবাহের মূল প্রশিক্ষক মিঃ পল্লব মান্না নিজে ১৭ বছর LIC-তে কর্মরত ছিলেন; পাশাপাশি ইন্সিওরেন্স ইন্সটিটিউট অফ ইন্ডিয়া থেকে ফেলোশিপ করেছেন। কেবল LICএজেন্টদের ওপর রিসার্চ কাজে আত্মনিয়োজিত মিঃ পল্লব মান্না এবং মিসেস রীণা মান্নার (যৌথ) লেখা অসংখ্য জীবন বীমা সংক্রান্ত ও ব্যক্তিত্ব উন্নয়ন পুস্তক পশ্চিম বঙ্গ, আসাম ও ত্রিপুরা সহ সারা ভারতের সফলতম এজেন্টরা পাঠ করেন এবং বেশীরভাগের সাফল্যের পিছনে এই পুস্তক গুলিই রয়েছে।
এছাড়া 20 বছর ধরে ‘জীবন প্রবাহ’ নামক বাংলা বীমা পত্রিকার (যেটি ভারতে প্রথম ও একমাত্র) দ্বারা হাজারো LIC এজেন্ট প্রতিনিয়ত উপকার পাচ্ছেন। যারা পত্র পত্রিকার ছাড়াও জীবন প্রবাহের থেকে কোনো না কোনো ট্রেনিং নিয়েছেন তারা খুবই উপকৃত ও পরবর্তীকালে নিয়মিতভাবে জীবন প্রবাহের ট্রেনিং নিয়ে থাকেন
যখন কোথায় সুদের হারের গ্যারেন্টি নেই , তখন Life Insurance Corporation of India বা LIC, নিয়ে এল দুর্দান্ত আকর্ষণীয় একটি ইনস্যুরেন্স প্ল্যান— JEEVAN UTSAV [ PLAN NO. 871 ]
আজীবন বীমা রাশির 10% ইনকাম গ্যারেন্টি
দ্বিতীয় অপশনে LIC-এর থেকে আজীবন 5.5% হারে সুদ প্রাপ্তির ব্যবস্থা – সরকারী LIC থেকে – প্ল্যান
জীবন উৎসব
LIC Jeevan Utsav Plan No.871
এটি একটি Guaranteed return policy
Whole Life Insurance প্ল্যান— এই প্ল্যানটির Insurance coverage পাবেন সারা জীবন ধরে এবং সাথে এই প্ল্যানটির বেনিফিট পাবেন সারা জীবন ধরে। অর্থাৎ আপনার 100 বছর বয়স পর্যন্ত।
একটি Limited Premium Payment Plan অর্থাৎ এই প্ল্যানটিতে পুরো পলিসি পিরিওড ধরে প্রিমিয়াম দিতে হবে না। যেমন ধরে নিন আপনি 20 বছরের Policy term নিলেন তবে এখানে 20 বছরই আপনাকে প্রিমিয়াম দিতে হবে না তার থেকে কিছু বছর কম প্রিমিয়াম দিতে হবে।

জীবন উৎসব প্ল্যানটিতে Unique point কি কি ?
- এটি একটি Whole life insurance plan
- এই প্ল্যানএ সারাজীবন ইনকাম বেনিফিট পাওয়া যাবে ।
- এখানে গ্রাহক যে সকল বেনিফিট পাবেন তা সম্পূর্ণ গ্যারেন্টেড।
- এখানে গ্রাহক বছর প্রতি sum assured এর 10% গ্যারান্টেড ইনকাম বেনিফিট হিসাবে পাবেন।
- এই প্ল্যানটিতে সবচেয়ে কম পাঁচ বছর প্রিমিয়াম দেওয়ার সুযোগও পাচ্ছেন ।
- এই প্ল্যানটি অনেকটা বেশি বয়স অর্থাৎ 65 বছর বয়স পর্যন্ত কেন যাবে ।
- এই প্ল্যানটিতে গ্রাহক লোনের সুবিধা পাবেন।
- যদি Policy Lapse হয়ে যায় তাহলে 5 বছরের মধ্যে Revive করাতেও পারবেন।
- নিয়মিত ইনকাম বেনিফিট বা ফ্লেক্সি ইনকাম বেনিফিট এই দুটির ভিতর একটি অপশন পছন্দ করার সুবিধা ।
- ফ্লেক্সি ইনকাম বেনিফিটের ক্ষেত্রে বছর প্রতি গ্যারেন্টিড 5.5% হারে চক্রবৃদ্ধি সুদও পাওয়া যাবে যদি গ্রাহক ইনকাম বেনিফিটের টাকা LIC এর কাছে জমা রাখেন ।
- সারা জীবনের জন্য গ্যারান্টিযুক্ত বীমা কভার পাওয়া যাবে।
জীবন উত্সব প্ল্যানটি কোন বয়সে নিতে পারবেন ?
ন্যূনতম প্রবেশ বয়স : প্ল্যানটি গ্রহণ করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 90 দিন (পূর্ণ )
সর্বোচ্চ প্রবেশ বয়স : প্ল্যানটি সর্বোচ্চ 65 বছর (nbd/ কাছাকাছি বয়স)পর্যন্ত নেওয়া যাবে
তবে 90 দিনের এই ন্যূনতম বয়স বা প্রবেশ বয়সের নিম্ন-সীমা কেবল পলিসির প্রিমিয়াম পেয়িং টার্ম (PPT) 16 বছর হলে তবেই প্রযোজ্য , কিন্ত PPT 15 বছর বা তার কম হলে ন্যূনতম বয়স বা প্রবেশ বয়সের নিম্ন-সীমা 90 দিনের পরিবর্তে বর্ধিত হতে থাকবে।
একইভাবে 65 বছরের এই সর্বোচ্চ প্রবেশ বয়স বা প্রবেশ বয়সের উর্দ্ধ-সীমা কেবল পলিসির প্রিমিয়াম পেয়িং টার্ম (PPT) 5 বছর হলে তবেই প্রযোজ্য , কিন্ত PPT 6 বছর বা তার বেশি হলে সর্বোচ্চ প্রবেশ বয়স বা প্রবেশ বয়সের উর্দ্ধ-সীমা 65 বছরের পরিবর্তে কমতে থাকবে ।
PPT -র পার্থক্যে প্রবেশ বয়সের পরিবর্তিত নিম্ন-সীমা ও উর্দ্ধ-সীমা নিচের তালিকা মতো হবে ।
16 90 দিন (পূর্ণ) 59 বছর (lbd/কাছাকাছি বয়স)
15 1 বছর (পূর্ণ) 60 বছর (lbd/কাছাকাছি বয়স)
14 2 বছর (পূর্ণ) 61 বছর (lbd/কাছাকাছি বয়স)
13 3 বছর (পূর্ণ) 62 বছর (lbd/কাছাকাছি বয়স)
12 4 বছর (পূর্ণ) 63 বছর (lbd/কাছাকাছি বয়স)
11 5 বছর (পূর্ণ) 64 বছর (lbd/কাছাকাছি বয়স)
10 6 বছর (পূর্ণ) 65 বছর (lbd/কাছাকাছি বয়স)
9 7 বছর (পূর্ণ) 65 বছর (lbd/কাছাকাছি বয়স)
8 8 বছর (পূর্ণ) 65 বছর (lbd/কাছাকাছি বয়স)
7 8 বছর (পূর্ণ) 65 বছর (lbd/কাছাকাছি বয়স)
6 8 বছর (পূর্ণ) 65 বছর (lbd/কাছাকাছি বয়স)
5 8 বছর (পূর্ণ) 65 বছর (lbd/কাছাকাছি বয়স)
Maximun Age End of PPT: সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত প্রিমিয়াম দিতে পারবেন): 75 বছর
এখানে আমরা দেখলাম যে সর্বোচ্চ 65 বছর বয়সের ব্যক্তিরাও এই প্ল্যানটি নিতে পারবেন । তাহলে যদি কোন 65 বছর বয়সের ব্যক্তি এই প্ল্যানটি নিতে চায়, তিনি সর্বোচ্চ 10 বছরই Premium Paying Term নিতে পারবেন, এর বেশি নয়। কারণ প্রেমিয়াম প্রদানের সর্বোচ্চ বয়স 75 বছর (65+10= 75 বছর )।
Minimun Sum Assured: ন্যূনতম বীমা রাশি নেওয়া যাবে : 5,00,000 টাকা৷
Maximun Sum Assured বা বীমারাশির উর্দ্ধ সীমা নেই
Premium Payment Term অর্থাৎ কত বছর পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে:
এই প্ল্যানএ আপনি 5 বছর থেকে 16 বছর পর্যন্ত পাবেন।
গ্রাহক চাইলে 5 বছর 6 বছর 7 বছর বা 16 বছরেও প্রিমিয়াম দিতে পারবেন, তবে সেক্ষত্রে ওপরের দেওয়া তালিকা নং 1 হিসাবে প্রবেশ বয়সের পরিবর্তিত নিম্ন-সীমা ও উর্দ্ধ-সীমা মেনে চলতে হবে ।
Minimum Premium বা ন্যূনতম প্রিমিয়াম কত নেওয়া যায় ?
গ্রাহক যদি Monthly প্রিমিয়াম দিতে চান তাহলে ন্যূনতম 5000 টাকা।
Quarterly প্রিমিয়াম দিলে ন্যূনতম 15,000 টাকা।
Half Yearly প্রিমিয়াম দিতে চান তাহলে ন্যূনতম 25,000 টাকা এবং
Yearly প্রিমিয়াম দিতে চান ন্যূনতম 50,000 টাকা ।
এর উপর দিকে আপনি যত ইচ্ছা প্রিমিয়াম দিতে পারেন।
অর্থাৎ Maximum Premium বা সর্বোচ্চ প্রিমিয়াম দেওয়ার কোনো উর্দ্ধ সীমা নেই ।
এই প্ল্যানটি একটি Non linked plan ( শেয়ার মার্কেটের Risk এর সাথে যুক্ত নয় )
একটি Individual Savings প্ল্যান— এটি ব্যক্তিগত প্ল্যান (গ্রুপ প্ল্যান নয় )
একটি Non-Participating অর্থাৎ প্রচলিত সরল রিভার্সনরী বোনাস বা ফাইনাল অ্যাডিশনাল বোনাস যুক্ত প্ল্যান নয়

High Basic Sum Assured Rebate: উচ্চ বীমা রাশির ওপর বীমা ছাড় (প্রতি হাজার টাকা মূল বীমারাশির ওপর TABULAR PREMIUM রেট থেকে ছাড় পাবেন নিচের তালিকা অনুসারে

Modal Loading for premium payment: প্রিমিয়াম মোড বার্ষিকী ছাড়া অন্য কিছু হলে Tabular annual premium এর শতাংশ হিসাবে অতিরিক্ত প্রিমিয়াম লাগে , নিচের তালিকা মতো

গ্যারেন্টিড ইনকাম বেনিফিট :
Survival Benefit বা বেঁচে থাকার সুবিধা:
নির্বাচিত বিকল্প অনুযায়ী রেগুলার ইনকাম বেনিফিট বা ফ্লেক্সি ইনকাম বেনিফিট আকারে সারভাইভাল বেনিফিট
জীবন উত্সব প্ল্যানটিতে নির্দিষ্ট সময়সীমার শেষে পাবেন প্রতি বছর গ্যারেন্টিড ইনকাম বেনিফিট, যার জন্য আপনি দুটি অপশন পাবেন
Option -1 : Regular income benefit (নিয়মিত আয় সুবিধা ): এই অপশনে বলা হয়েছে গ্রাহক বেঁচে থাকলে ডেফারমেন্ট পিরিয়ডের পর বীমা রাশি বা সাম অ্যাসিওর্ডের 10% হারে প্রতিবছর গ্যারেন্টিড রিটার্ন পাবেন (10% of Basic Sum Assured at the end of each policy year whole life) সারা জীবন ধরে ।
উদাহরণ হিসাবে , আপনি 10,00,000 টাকার Sum assured নিলেন। এবার যখন আপনার Premium Paying Term এবং তারপর Deferment period সম্পূর্ণ হবে তখন থেকে 10 ,00,000 টাকার 10% অর্থাৎ 1,00,000 টাকা প্রতি বছর পাবেন সারা জীবন ধরে, অর্থাৎ আমৃত্যু (বা পলিসি সারেন্ডার করলে সেই সময় পর্যন্ত )।
Option -2 : Flexi Income benefit ( শিথিলযোগ্য আয় সুবিধা): – এই অপশনেও গ্রাহকের জন্য বীমা রাশি বা সাম অ্যাসিওর্ডের 10% হারে প্রতিবছর গ্যারেন্টিড রিটার্ন প্রদেয় হবে সারা জীবন ধরে অর্থাৎ আমৃত্যু (বা পলিসি সারেন্ডার করলে সেই সময় পর্যন্ত ), তবে এখান থেকে গ্রাহক যে Income বেনিফিট পাওয়ার যোগ্য তা যদি সেই মুহুর্তে না নিতে চান, তাহলে সেই Income benefit কে গ্রওহকের ইচ্ছাধীন LIC-র কাছে রেখে দিতে পারেন ( Flexibility to Defer and Accumulated Flexi Income Benefit ) এবং এর জন্য LIC গ্রাহকের জমা হওয়া Income benefit এর টাকার ওপর বছর প্রতি 5.50% সুদের হারে চক্রবৃদ্ধি সুদ সংযোজন করবে , চক্রবৃদ্ধির frequency হবে Yearly অর্থাৎ বছরের শেষে চক্রবৃদ্ধি (compounding ) হবে ।
উদাহরণ স্বরূপ , ধরুন, আপনি এই প্ল্যানএ 10,00,000 টাকার সাম অ্যাসিউর্ড নিলেন । এবার Deferment period শেষ হওয়ার পর বীমারাশি 10 লক্ষের 10% হারে অর্থাৎ যে 1,00,000 টাকা (গ্যারেন্টিড ) আপনি প্রতি বছর পাবেন, সেই টাকা আপনি না নিয়ে LIC – র কাছেই রেখে দেবেন। যার ওপর বছর প্রতি 5.50% সুদের হারে চক্রবৃদ্ধি সুদ সংযোজন হবে। তাহলে 1,00,000 করে 5 বছরের Total Amount হবে 5,00,000 টাকা। সাথে 5.50% রেট হিসেবে 5 বছর পর Total interest পাবেন 88,805 টাকা।
ধরে নিলাম, আপনি 5 বছর পর একসাথে একটি মোটা অঙ্কের amount নেবেন।
লিখিত অনুরোধের ভিত্তিতে পলিসিহোল্ডার একটি পলিসি বছরে একবার, সুদ সহ (যদি থাকে, ) সঞ্চিত ফ্লেক্সি ইনকাম বেনিফিটের সর্বাধিক 75% উত্তোলন করতে পারেন, এরপর যা ইতিমধ্যে উত্তোলন করা হয়নি এবং উত্তোলনের পরে নিট পরিমাণের ওপরও উপরে উল্লিখিত হিসাবে জমা হতে থাকবে। অর্থাৎ বাকি টাকা এরপরও কিন্তু 5.50% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ অর্জন করবে । এখানে মনে রাখবেন, আপনার সুদসহ জমা টাকার (Accumulated ) যে fund Balance থাকবে তার থেকে 75% টি তুলতে পারবেন প্রতি পলিসি বছরে একবার ।
বকেয়া সঞ্চিত ফ্লেক্সি ইনকাম বেনিফিট (গুলি) এবং সুদ (যদি থাকে) , মৃত্যু বা সারেন্ডারের পরে, যেটা আগে আসে সেই সময় প্রদানযোগ্য হবে।
এক্ষেত্রে স্মরণীয় :
ফ্লেক্সি ইনকাম বেনিফিটের টাকা গ্রাহক LIC -তে জমা রাখলে প্রতি বছর ৫.৫ % চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন, সেই সাথে মনে করলে প্রতি বছর কোনো রকম পেনাল্টি ছাড়া জমা টাকার (সুদ সহ মোট জমা টাকার ) ৭৫% পর্যন্ত টাকা তুলতে পারবেন ।
তুলনায় ব্যাংকএর রেকারিং ডিপোজিটের (RD) ম্যাচুরিটির পূর্বে টাকা তোলার নিয়মটি দেখুন, বেশিরভাগ RD স্কিমগুলিতে, ম্যাচুরিটির পূর্বে অনুমোদিত নয়। অতএব, RD -র থেকে টাকা শুধুমাত্র ম্যাচুরিটির সময় তোলা যায় । তবে জরুরী পরিস্থিতিতে অ্যাকাউন্ট বাতিল করে মেয়াদ পূর্তির আগেই RD -র অর্থ উত্তোলন করা যেতে পারে। জরিমানা হিসাবে, ব্যাংক আপনার RD পরিমাণের উপর সংগৃহীত সুদের 1% – 2% কেটে নেয় , যত বছর আপনার অর্থ ব্যাংকের কাছে ছিল তত বছরের জন্য।
একটি বিষয় মনে রাখতে হবে যে একটি RD অ্যাকাউন্টের জন্য ন্যূনতম লক-ইন পিরিয়ড তিন মাস, এবং যদি আমানতকারী সেই সময়ের আগে উত্তোলনের সিদ্ধান্ত নেয় তবে তারা কোনও সুদের টাকা পাবে না এবং কেবল মূল অর্থ প্রদান করা হবে।
এছাড়াও রেকারিং ডিপোজিটএর উপর অর্জিত সুদ করযোগ্য। বর্তমান নিয়মানুসারে যদি কোনও আর্থিক বছরে অর্জিত মোট সুদ ₹10,000 অতিক্রম করে তবে উত্স থেকে 10% TDS কেটে নেওয়া হবে।
Death Benefit :
ঝুঁকি শুরু হওয়ার তারিখের পরে জীবন বীমাকারীর মৃত্যু হলে মৃত্যুবীমা হিসাবে sum assured on death পাওয়া যাবে , সেইসাথে পাওয়া যাবে অর্জিত guaranteed additions (গ্যারেন্টেড এডিশন) ।
যদি আপনি ইনকাম বেনিফিটের জন্য Option-2 নির্বাচন করেন তাহলে Total Income Benefit যা এলো সেই টাকা LIC -র কাছে ডিপোজিট হিসাবে থাকবে এবং তার চক্রবৃদ্ধি সুদ বছর বছর যুক্ত হবে (মনে করলে গ্রাহক এর মাঝে কিছু টাকা তুলেও নিতে পারেন ) । এক্ষেত্রে গ্রাহকের মৃত্যু হলে মৃত্যুবীমা হিসাবে sum assured on death + অর্জিত guaranteed additions + সেই সময় পর্যন্ত তার accumulated Income Benefit + তখনও পর্যন্ত Income Benefit এর ওপর অর্জিত চক্রবৃদ্ধি সুদও পাওয়া যাবে ।
Guaranteed Additions : এই প্ল্যানএ Guaranteed Additions হিসাবে পাবেন প্রতি 1000 টাকা sum assured এর ওপর বছর প্রতি 40 টাকা হিসাবে এবং এই guaranteed additions পাওয়া যাবে Premium Paying Terms পর্যন্ত মানে অর্থাৎ আপনি যত বছর প্রিমিয়াম দেবেন তত বছর ধরে guaranteed additions পাওয়া যাবে ।
স্মরণীয় যে , ডেথ বেনিফিট কখনই মৃত্যুর তারিখ পর্যন্ত “Total Premiums Paid” বা প্রদত্ত মোট প্রিমিয়ামের 105% এর কম হবে না।
এবং এই ডেথ বেনিফিটে বলা “sum assured on death” বা “মৃত্যুর পরে বীমার পরিমাণ” -এর পরিমাণ ‘মৌলিক বীমা’ বা ‘বার্ষিক প্রিমিয়ামের 7 গুণ’ এই দুটির ভিতর যেটির পরিমাণ বেশি সেটি হবে ।
যেখানে
“ Annualized Premium” বা “বার্ষিকীকৃত প্রিমিয়াম” বলতে বোঝায় পলিসিহোল্ডার কর্তৃক নির্বাচিত একটি পলিসি বছরে প্রদেয় প্রিমিয়ামের পরিমাণ , যার থেকে ট্যাক্স , রাইডার প্রিমিয়াম, আন্ডাররাইটিং এর কারণে অতিরিক্ত প্রিমিয়াম , মোডাল প্রিমিয়ামের জন্য লোডিং, CIS / অনলাইন বিক্রয়ের জন্য উচ্চ পরিমাণ বীমাকৃত রাশির জন্য ছাড়, যদি থাকে, সেগুলি বাদ দেওয়ার পরের পরিমাণ ।
“Total Premiums Paid” বা “প্রদত্ত মোট প্রিমিয়ামের “ অর্থ কোনও অতিরিক্ত প্রিমিয়াম, কোনও রাইডার প্রিমিয়াম এবং ট্যাক্স বাদে তখনও পর্যন্ত প্রদত্ত সমস্ত প্রিমিয়াম।
অপ্রাপ্তবয়স্ক জীবন বীমাকৃতদের ক্ষেত্রে, যাদের প্রবেশের বয়স 8 বছরের কম এবং যদি তাদের জীবনের ঝুঁকি সুরক্ষা শুরু হওয়ার আগে (before the commencement of Risk )মৃত্যুর হয় , তাহলে মৃত্যু বেনিফিট হিসাবে প্রদান করা প্রিমিয়াম (গুলি) ফেরত দেওয়া হবে, সুদ ছাড়া (ট্যাক্স, কোনও অতিরিক্ত প্রিমিয়াম, রাইডার প্রিমিয়াম(গুলি), যদি থাকে সেগুলি বাদ দেওয়ার পর।
এই প্ল্যানএ 5 টি রাইডারের ভিতর এক বা একাধিক নেওয়া যাবে , রাইডারগুলি হলো –
1. Accidental Death and Disability Benefit Rider (দুর্ঘটনায় মৃত্যু এবং পঙ্গুত্ববীমা রাইডার )
2. Accident benefit rider (দুর্ঘটনা মৃত্যু বীমা রাইডার )
3. Term assurance rider (টার্ম ইনসিওরেন্স রাইডার )
4. Critical Illness Benefit Rider (জটিল রোগের বীমা সুরক্ষা )
5. Premium Waiver Benefit Rider (প্রিমিয়াম মুকুব রাইডার )
এই রাইডার গুলি অপশনাল আপনি নিতেও পারেন আবার নাও নিতে পারেন। এই রাইডার গুলি নিলে কিছু Extra Premium দিতে হয়। এর ফলে পলিসির সাথে Extra benefits যুক্ত হবে ।
এই প্ল্যানএ LIC –র প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার (UIN : 512B204V03):
এলআইসি-র প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডারকে একটি পলিসির অধীনে অনুমোদিত করা হবে যেখানে জীবন বীমাকারী এই রাইডারটি বেছে নেওয়ার সময় বীমা কৃত ব্যক্তিকে নাবালক থাকতে হবে (অর্থাৎ 17 বছর বয়স (NBD) পর্যন্ত রয়েছে।
অতিরিক্ত প্রিমিয়াম প্রদানের পরে যোগ্য প্রস্তাবকের জীবনে এই রাইডারের অনুমতি দেওয়া হয়। এই রাইডারটি মূল পলিসির প্রিমিয়াম পেমেন্ট টার্মের মধ্যে যে কোনও সময় বেছে নেওয়া যেতে পারে (অর্থাত্ পলিসির বার্ষিকীর তারিখে বা আবেদন গ্রহণের তারিখের পরের পরবর্তী পলিসি বার্ষিকীতে) তবে মূল পলিসির বকেয়া প্রিমিয়াম পেমেন্ট -এর মেয়াদ এবং রাইডারের জন্য সময় কমপক্ষে 5 বছর থাকতে হবে । যাইহোক, যে কোনও ক্ষেত্রে PWB রাইডারের মেয়াদ রাইডার নেওয়ার তারিখ থেকে মূল পলিসির প্রিমিয়াম পেমেন্ট টার্ম বা অপ্রাপ্তবয়স্ক জীবন বীমার বয়স 25 বছর পর্যন্ত , এই দুটির ভিতর যেটির সময়সীমা কম হবে , সেটি হবে।
ডেথ বেনিফিট ইনস্টলমেন্টে গ্রহণ করারও সুযোগ রয়েছে এই পলিসিতে, যেখানে গ্রাহক টার তার নমিনির জন্য 5 বছর 10 বছর বা ১৫ বছরের ইনস্টলমেন্টে এই ডেথ বেনিফিট গ্রহণ করার অপশন দিতে পারেন, এটি চালু পলিসি এবং পেড অফ পলিসি দু ক্ষেত্রে প্রযোজ্য । এই অপশন নাবালক বীমাকৃত ব্যক্তির জন্যও গ্রহণ করা যেতে পারে, অথবা তিনি যখন প্রাপ্তবয়স্ক হবেন তখন তিনি এই অপশন গ্রহণ করতে পারেন তার জীবিত সময়ের মধ্যে পলিসি মেয়াদের ভিতর যেকোনো সময় । এই ইনস্টলমেন্ট গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণ ডেথ বেনিফিট এবং অথবা আংশিক ডেথ বেনিফিটকে ইনস্টলমেন্ট আকারে নেওয়া যেতে পারে ।
নেট ক্লেম অ্যামাউন্টের পরিমাণ হিসাবে অথবা মোট ক্লেম পরিমানের শতকরা হিসেবে এই অপশন দেওয়া যেতে পারে । ইনস্টলমেন্ট গুলি বছরে একবার, ছয় মাস ছাড়া, তিনমাস ছাড়া অথবা মাসিক কিস্তিতে অ্যাডভান্স আকারে প্রদত্ত হবে । তবে নিচের তালিকা অনুসারে নির্ধারণ হবে ন্যূনতম কত টাকা ইনস্টলমেন্ট না হলে এই সুবিধা ইন্সটলমেন্টে নেওয়া যাবে না ।
যদি দেখা যায় পলিসির ক্লেমের ইনস্টলমেন্টের পরিমাণ ন্যূনতম পরিমাণের থেকেও নিচে দাঁড়াচ্ছে সেক্ষেত্রে কেবল এককালীন থোক টাকা হিসেবেই ডেথ ক্লেম গ্রহণ করতে হবে।
অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার এর জন্য প্রিমিয়ামের রেট হল প্রতি এক হাজার টাকা এক্সিডেন্ট বেনিফিট বীমা রাশির জন্য যেকোনো বয়সের ক্ষেত্রেই ৫০ পয়সা এবং যারা কোন পুলিশ সংস্থায় প্যারামিলিটারি ফোর্স ব্যতীত পুলিশ ডিউটিতে নিয়োজিত তাদের ক্ষেত্রে প্রতি এক হাজার টাকা এক্সিডেন্ট বেনিফিট বীমা রাশির জন্য ১ টাকা হারে প্রযোজ্য।
পেড অফ পলিসির ক্ষেত্রে যে বিষয়গুলি জানা দরকার সেগুলি হল —
Paid up Sum Assured নির্ধারণ করা হবে সেই সময়ের মূল বীমা রাশি এর সাথে মোট কত বছর প্রিমিয়াম দেওয়া হয়েছে,সেই সংখ্যাকে গুণ করে এবং সেই গুণফলকে যত বছর প্রিমিয়াম দেওয়ার মেয়াদ (PPT) ছিল সেই সংখ্যা দ্বারা ভাগ করে। পলিসি পেড়আপ হয়ে গেলে সেই পলিসিতে আর কোনো গ্যারান্টেড এডিশন যুক্ত হবে না। তবে যে সময় পর্যন্ত প্রিমিয়াম দেওয়া হয়েছিল সেই সময় পর্যন্ত (ভগ্নাংশে হলেও) সেই ভগ্নাংশ অনুপাতে গ্যারান্টেড এডিশন যুক্ত হয়ে থাকবে।
যদি কোন পলিসি পেড আপ হয়ে যায় তার ভবিষ্যৎ কি ?
পেড অফ পলিসির ক্ষেত্রে যদি পেড অফ ভ্যালুর মূল্য ২ লক্ষ টাকার Paid-up Sum Assured এর পরিমাণ ২ লক্ষ টাকার কম হয় তাহলে কেবল গ্রাহকের মৃত্যুতে ‘Death Paid-up Sum Assured’ এবং তার সাথে সেই সময় পর্যন্ত যুক্ত গ্যারান্টেড এডিশন নোমিনি বা বেনিফিশিয়ারিকে প্রদান করা হবে । কিন্তু গ্রাহক বেঁচে থাকলে এক্ষেত্রে রেগুলার ইনকাম বেনিফিট বা ফ্লেক্সি ইনকাম বেনিফিট পাওয়া যাবে না
যদি পেড-আপ পলিসির Paid-up Sum Assured এর পরিমাণ কেবল ২ লাখ টাকা সমান বা তার থেকে বেশি হয় তাহলে বং গ্রাহককে সঠিক সময়ে ইনকাম বেনিফিট নিয়মিত বা ফ্লেক্সি প্রদান করা হবে নিচের তালিকা মত এবং গ্রাহকের মৃত্যুর ক্ষেত্রে ‘Death Paid-up Sum Assured’ এর সাথে যুক্ত গ্যারান্টেড এডিশন নোমিনি বা বেনিফিশিয়ারিকে প্রদান করা হবে ।
Paid–up Sum Assured Regular / flexi Income Benefit
Rs 2,00,000 and above but less than Rs 3,00,000 5% of Paid-up Sum Assured
Rs 3,00,000 and above but less than Rs 4,00,000 6% of Paid-up Sum Assured
Rs 4,00,000 and above but less than Rs 5,00,000 7% of Paid-up Sum Assured
5,00,000 and above 10% of Paid-up Sum Assured
সারেন্ডার ভ্যালু, দুটি পলিসি ইয়ারের সম্পূর্ণ প্রিমিয়াম প্রদান হওয়া থাকলে হয়ে গিয়ে থাকলে পলিসি গ্রাহক এই পলিসিকে সারেন্ডার করার অধিকার পান সারেন্ডার করলে গ্যারেন্টেড সারেন্ডার ভ্যালু অথবা স্পেশাল সারেন্ডার ভ্যালু এই দুটির মধ্যে যেটির পরিমাণ বেশি সেটি পাবেন
গ্যারেন্টেড সারেন্ডার ভ্যালু, কেমন হবে
অপশন 1 (অর্থাৎ নিয়মিত ইনকাম বেনিফিট অপশানের ক্ষেত্রে)
সারেন্ডার ভ্যালু হবে তিনি মোট যত টাকা প্রিমিয়াম দিয়েছেন তার সাথে গ্যারেন্টের সারেন্ডার ভ্যালু ফ্যাক্টরকে কে গুন করে যে পরিমাণ পাওয়া যাবে এবং তখনও পর্যন্ত ন্যস্ত গ্যারান্টেড এডিশনের সাথে গ্যারান্টি সারেন্ডার ভ্যালু ফ্যাক্টরকে গুণ করে যে পরিমাণ পাওয়া যাবে —-এই দুটির যোগফল এবং সেখান থেকে বিয়োগ করা হবে তিনি ইতিমধ্যে যে নিয়মিত ইনকাম বেনিফিট পাওয়ার যোগ্য হয়েছেন এবং পেয়েও গেছেন তার পরিমাণ।
অপশন 2 (অর্থাৎ ফ্লেক্সি ইনকাম বেনিফিট অপশানের ক্ষেত্রে)
সারেন্ডার ভ্যালু হবে তিনি মোট যত টাকা প্রিমিয়াম দিয়েছেন তার সাথে গ্যারেন্টের সারেন্ডার ভ্যালু ফ্যাক্টরকে কে গুন করে যে পরিমাণ পাওয়া যাবে এবং তখনও পর্যন্ত ন্যস্ত গ্যারান্টেড এডিশনের সাথে গ্যারান্টি সারেন্ডার ভ্যালু ফ্যাক্টরকে গুণ করে যে পরিমাণ পাওয়া যাবে —-এই দুটির যোগফল এবং সেখান থেকে বিয়োগ করা হবে তিনি ইতিমধ্যে যে ফ্লেক্সি ইনকাম বেনিফিট পাওয়ার যোগ্য হয়েছে (reduced by Flexi Income Benefits due till date) তার পরিমাণ।
এর সাথে যুক্ত হবে জমা হওয়া ফ্লেক্সি ইনকাম বেনিফিট যেগুলি প্রদেয় হয়েছে, কিন্তু সেই টাকা তিনি তোলেননি সেগুলি, সারেন্ডার এর তারিখ পর্যন্ত সুদসহ প্রদেয় হবে , সেই পরিমাণ টাকা ।
উপরে বলা মোট প্রিমিয়ামের মধ্যে ট্যাক্স, অতিরিক্ত প্রিমিয়াম যেগুলি আন্ডার রাইটিং সিদ্ধান্তের জন্য নেওয়া হতে পারে এবং রাইডার প্রিমিয়ামগুলি বাদ দিয়ে যে প্রদত্ত প্রিমিয়ামের পরিমাণ আসবে সেটিকে ধরা হবে।
এখানে গ্যারেন্টিড সারেন্ডার ভ্যালু ফ্যাক্টর যেটি মোট প্রদত্ত প্রিমিয়ামের ওপর প্রযোজ্য বলা হচ্ছে সেখানে এই ফ্যাক্টরটি একটি শতকরা হিসাবে দেখানো হয় এবং এটি যে পলিসি বর্ষে সারেন্ডার করছেন সেই পলিসি বর্ষের ওপর নির্ভর করে, যার তালিকা এখন থেকেই দেওয়া রয়েছে।
Special Surrender Value বিশেষ সারেন্ডার ভ্যালু বা SSV:
এই পলিসি অধীনে বিশেষ সারেন্ডার ভ্যালু নিম্নরূপ হবে:
1. যে সকল পলিসির পুরো প্রিমিয়াম প্রদানের মেয়াদের জন্য প্রদেয় সমস্ত প্রিমিয়াম প্রদান করা হয়েছে:
সেখানে বিশেষ সারেন্ডার ভ্যালু হবে (মৃত্যুর ক্ষেত্রে বীমাকৃত রাশি এবং অর্জিত গ্যারেন্টিড অ্যাডিশনএর যোগফলকে প্রযোজ্য SSV Factor দ্বারা গুণ করার পর গুণফল পাওয়া যাবে সেটি ।
2. যে সকল পলিসির পলিসিগুলির প্রদেয় সকল প্রিমিয়াম সম্পূর্ণরূপে প্রদত্ত হয়নি অর্থাৎ এমন পলিসিগুলির জন্য যেখানে পুরো প্রিমিয়াম প্রদানের মেয়াদের জন্য প্রদেয় সমস্ত প্রিমিয়াম প্রদান করা হয়নি:
3. সেখানে বিশেষ সারেন্ডার ভ্যালু হবে (মৃত্যুর ক্ষেত্রে পেড -আপ বীমাকৃত রাশি (sum of Death Paid-up Sum Assured )এবং অর্জিত গ্যারেন্টিড অ্যাডিশনএর যোগফলকে প্রযোজ্য SSV Factor দ্বারা গুণ করার পর যে গুণফল পাওয়া যাবে সেটি ।
অপশন ২- ফ্লেক্সি ইনকাম বেনিফিটের ক্ষেত্রে, সারেন্ডারএর তারিখ পর্যন্ত সুদ (যদি থাকে) সহ যে কোনও সঞ্চিত ফ্লেক্সি ইনকাম বেনিফিট (গুলি) এই সারেন্ডার ভ্যালুর সাথে যুক্ত করে প্রদান করা হবে ।
SSV Factor প্রিমিয়াম প্রদানের মেয়াদ এবং পলিসি শুরু হওয়ার পর থেকে সারেন্ডারএর তারিখ পর্যন্ত অতিবাহিত সময়কালের উপর নির্ভর করবে। SSV Factor এর জন্য বিশেষ তালিকা এখন থেকেই দেওয়া রয়েছে ।
তবে , যদি পলিসি গ্রাহকের 100 বছর বয়স শেষ হওয়ার পরে বা তার পরে সারেন্ডার করা হয় তবে প্রযোজ্য SSV Factor এর মান 1 এর সমান হবে। অর্থাৎ এই সময় সারেন্ডার করলে সারেন্ডার করার জন্য কোন চার্জ কত হবে না ।
সারেন্ডার ভ্যালু প্রদানের পরে, পলিসিটি সমাপ্ত হয় এবং আর কোনও সুবিধা প্রদানযোগ্য হবে না।
এলআইসির অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার, এলআইসির নিউ টার্ম অ্যাসুরেন্স রাইডার এবং এলআইসির নিউ ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট রাইডার কোনও আত্মসমর্পণ মূল্য অর্জন করবে না। তবে , প্রিমিয়াম প্রদানের মেয়াদের পরে কভারের ক্ষেত্রে নেওয়া অতিরিক্ত রাইডার প্রিমিয়াম যদি কিছু থাকে তবে সেই রাইডারদের ক্ষেত্রে অতিরিতক রাইডার প্রিমিয়াম ফেরত দেওয়া ।
পলিসি REVIVAL বা পুনরুজ্জীবন:
গ্রেসের পিরিয়ড -এর মধ্যে প্রিমিয়াম পরিশোধ না করা হলে পলিসির মেয়াদ শেষ হয়ে যায়। মেয়াদোত্তীর্ণ পলিসিটি জীবন বীমা গ্রাহকের জীবদ্দশায় REVIVAL বা পুনরুজ্জীবিত করা যেতে পারে পারে, তবে FUP বা প্রথম অপরিশোধিত প্রিমিয়ামের তারিখ থেকে 5 বছরের মধ্যে ।
ALTERATIONS বা পলিসি চালু হওয়ার পর পলিসিতে পরিবর্তন কি কি করা সম্ভব ?
যে অল্টারেশনের ফলে মূল প্রিমিয়াম -এর রেট এবং সংশ্লিষ্ট বেনিফিট কাঠামোর পরিবর্তন হতে পারে এমন কোনও পরিবর্তনের অনুমতি দেওয়া হয় না ।
তবে নিম্নলিখিত পরিবর্তনগুলি অনুমোদিত হবে:
ইনকাম বেনিফিট গ্রহণের অপশন প্রাথমিকভাবে যেটি নির্বাচন করা হয়েছে , পলিসি বছর শুরু হওয়ার ওপর থেকে প্রথম নিয়মিত আয় বেনিফিট বা ফ্লেক্সি ইনকাম বেনিফিট প্রাপ্য হওয়ার 6 মাস আগে পর্যন্ত যে কোনও সময় পরিবর্তন করা যেতে পারে ।
পরিবর্তন সম্পর্কিত শর্তাবলী CRM department, Central Office,কর্তৃক সময়ে সময়ে জারি করা নির্দেশাবলী অনুযায়ী হবে।
পলিসি থেকে ঋণ বা লোন :
কমপক্ষে ২ বছরের প্রিমিয়াম প্রদানের পরে এই পলিসিতে ঋণ সুবিধা পাওয়া যাবে।
ঋণের সর্বাধিক অনুমোদিত পরিমাণ নিম্নরূপ হবে:
যেখানে প্রথম রেগুলার ইনকাম বেনিফিট / ফ্লেক্সি ইনকাম বেনিফিট প্রাপ্য শুরু হওয়ার আগে যদি ঋণ গ্রহণ করা হয়,
উভয় অপশনের অধীনে সারেন্ডার ভ্যালুর শতাংশ হিসাবে অনুমোদিত সর্বাধিক ঋণ নিম্নরূপ হবে:
চালু বা ইন-ফোর্স পলিসির জন্য – সারেন্ডার ভ্যালুর 75% পর্যন্ত
• পেইড-আপ পলিসির জন্য- সারেন্ডার ভ্যালুর 50% পর্যন্ত
যেখানে প্রথম রেগুলার ইনকাম বেনিফিট/ফ্লেক্সি ইনকাম বেনিফিট প্রাপ্য হয়ে যায় যদি এই সময় বা এরপর ঋণ গ্রহণ করা হয়,
রেগুলার ইনকাম বেনিফিট বা অপশন -১ এর ক্ষেত্রে
রেগুলার ইনকাম বেনিফিট সুবিধা যুক্ত পলিসির জন্য ঋণের সর্বাধিক অনুমোদিত পরিমাণ (যেখানে পূর্ববর্তী কোনও ঋণ বকেয়া নেই) এমনভাবে পৌঁছানো হবে যাতে ঋণের উপর প্রদেয় কার্যকর বার্ষিক সুদের পরিমাণ পলিসির অধীনে প্রদেয় বার্ষিক নিয়মিত ইনকাম বেনিফিটের 50% এর বেশি না হয়, ইনফোর্স পলিসির ক্ষেত্রে সারেন্ডার ভ্যালুর সর্বাধিক 75% এবং পেড-আপ পলিসির ক্ষেত্রে সারেন্ডার ভ্যালুর 50% পর্যন্ত প্রাপ্য ।
ফ্লেক্সি ইনকাম বেনিফিট বা অপশন –2 এর ক্ষেত্রে
ফ্লেক্সি ইনকাম বেনিফিট পাওয়ার যোগ্য পলিসির জন্য ঋণের সর্বাধিক অনুমোদিত পরিমাণ (যেখানে পূর্ববর্তী কোন ঋণ বকেয়া নেই) এমনভাবে উপনীত হবে যাতে ঋণের উপর প্রযোজ্য কার্যকর বার্ষিক সুদের পরিমাণ সাপেক্ষে পলিসির অধীনে প্রাপ্য বার্ষিক ফ্লেক্সি ইনকাম বেনিফিটের ৫০% অতিক্রম না করে। পলিসির ক্ষেত্রে সারেন্ডার ভ্যালুর মূল্যের সর্বাধিক ৭৫% এবং পেড -আপ পলিসির ক্ষেত্রে সারেন্ডার ভ্যালুর মূল্যের ৫০% পর্যন্ত ঋণ অনুমোদিত।
এই পলিসি থেকে ঋণ গ্রহণের সময় কর্পোরেশন কর্তৃক নির্ধারিত হারে কম্পাউন্ডিং অর্ধ-বার্ষিক ভিত্তিতে ঋণের সুদ কর্পোরেশনকে প্রদান করতে হবে।
অপশন ১-এর অধীনে, বকেয়া ঋণের সুদ, যদি থাকে, বার্ষিক নিয়মিত আয় বেনিফিট থেকে কেটে নেওয়া হবে এবং অবশিষ্ট পরিমাণ যদি থাকে নিজেকে পরিশোধ করতে হবে।
অপশন ২-এর অধীনে, বকেয়া ঋণের সুদ, যদি থাকে, তার নির্ধারিত তারিখে বার্ষিক ফ্লেক্সি ইনকাম বেনিফিট থেকে আদায় করা হবে এবং অবশিষ্ট পরিমাণ বার্ষিক ৫.৫% হারে জমা হবে।
নবলকের জীবন বীমার জন্য ঋণ উত্তোলন করা হলে প্রস্তাবক দ্বারা ঋণ গ্রহণ করা যেতে পারে।
1. ঋণ শোধ না হলে
2. অপশন ১-এর অধীনে:
নির্ধারিত তারিখে সুদ প্রদানে ব্যর্থ হলে এবং সুদসহ বকেয়া ঋণের পরিমাণ সারেন্ডার ভ্যালু মূল্য অতিক্রম করলে, পলিসিটি কর্পোরেশনের নিকট বাজেয়াপ্ত করা হবে। সারেন্ডার এবং সুদসহ ঋণের বকেয়া পরিমাণের পার্থক্য, যদি থাকে তবে তা পলিসিহোল্ডারকে প্রদানযোগ্য হবে এবং পলিসিটি সমাপ্ত করা হবে।
অপশন 2-এর অধীনে:নির্ধারিত তারিখে সুদ প্রদানে ব্যর্থ হলে এবং যখন সুদসহ বকেয়া ঋণের পরিমাণ সারেন্ডার ভ্যালু মূল্যের পরিমাণ এবং সুদসহ কোন সঞ্চিত ফ্লেক্সি ইনকাম বেনিফিট এর পরিমাণের সমষ্টিকে অতিক্রম করবে, তখন পলিসিটি বাজেয়াপ্ত করা হবে।
Proposal Form (প্রস্তাব ফর্ম ):
এই পলিসিতে ব্যবহৃত হবে সংশোধিত প্রস্তাব ফর্ম নং 300, 340 এবং 360 । প্রস্তাব ফর্ম ছাড়াও, প্রস্তাব ফর্মের সংযোজনও (addendum)ব্যবহার করা হবে এবং সংযুক্ত করা হবে।
ফ্রি লুক পিরিয়ড:
যদি কোনও পলিসিহোল্ডার পলিসির “বিধি ও শর্তাবলী” নিয়ে সন্তুষ্ট না হন তবে তিনি পলিসি ডকুমেন্ট প্রাপ্তির তারিখ থেকে 30 দিনের মধ্যে (প্রথম ইলেকট্রনিক / ফিজিক্যাল মোডে প্রাপ্তি থেকে) আপত্তির কারণ উল্লেখ করে কর্পোরেশনের কাছে পলিসিটি ফেরত দিতে পারেন।
—-




Leave a comment