LIC পলিসি বন্ড হারিয়ে গেছে ?
ডুপ্লিকেট পলিসি বন্ড (Duplicate Policy Bond) পাওয়ার জন্য কি কি কাগজপত্র লাগে ?:

একটি Duplicate Policy Bond তার মালিককে মূল পলিসি বন্ডের মতো একই অধিকার এবং বিশেষাধিকার প্দান করে। একটি ডুপ্লিকেট পলিসি বন্ড পাওয়ার জন্য LIC অফিস আপনার থেকে নিম্নলিখিত কাগজ পত্রদি এবং প্রয়োজনীয়তাগুলি চাইবে/ জমা দিতে হবে :

  1. Indemnity bond বা “ক্ষতিপূরণ বন্ড”, যেটি অনুযায়ী যথাযথভাবে নোটারাইজ (duly notarized) করা এবং এরজন্য প্রয়োজনীয় স্ট্যাম্প ডিউটি (stamp value) প্রদত্ত হতে হবে ।
  2. সচিত্র পরিচয় প্রমাণের যেকোনো একটি: পাসপোর্ট, প্যান কার্ড, ভোটারের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, সরকারী প্রতিষ্ঠান বা স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্তৃক জারি করা ব্যক্তিগত পরিচয়পত্র।
  3. আবাসিক প্রমাণগুলির যে কোনও একটি: টেলিফোন বিল, ব্যাঙ্কের একাউন্ট স্টেটমেন্ট, কোনও স্বীকৃত সরকারী কর্তৃপক্ষের চিঠি, বিদ্যুৎ বিল, রেশন কার্ড, বৈধ ইজারা চুক্তি ( lease agreement ) সহ ভাড়ার রসিদ যার বয়স 3 মাসের বেশি নয়, নিয়োগকর্তার শংসাপত্র (Certificate from employer) বসবাসের প্রমাণ হিসাবে জমা করতে হবে ।
  4. পলিসি প্রিপারেশন চার্জের জন্য প্রয়োজনীয় ফি ব্রাঞ্চ ক্যাশ কাউন্টারে জমা দিতে হবে।

পল্লব কুমার মান্না, লেখক ও প্রশিক্ষক , জীবন প্রবাহ

Join বাংলা ট্রেনিং

Leave a Reply

Designed with WordPress

Discover more from JEEVAN PRABAHA TRAINING CENTRE

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading